বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা সংক্রান্ত
নোটিশঃ
এতদ্বারা ইকো পাঠশালা এন্ড কলেজের সম্মানিত সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২২-১২-২০২৫ খ্রি. (সোমবার) ইকো পাঠশালা এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। প্রাথমিক শাখা (প্লে শ্রেণি হতে ৫ম শ্রেণি) সকাল১০ঃ০০টা এবং মাধ্যমিক শাখা ৬ষ্ঠ হতে নবম শ্রেণি) সকাল ১১ঃ০০ টা। সকল অভিভাবক ও শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।
বি. দ্রঃ ফলাফল ঘোষণার পর হতে ৩০ ডিসেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীকে সেশন ফি দিয়ে পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার জন্য বলা হলো।
কর্তৃপক্ষ
ইকো পাঠশালা এন্ড কলেজ, ঠাকুরগাঁও ।



